পদন্নতি পেলেন ডিএসএ মহাপরিচালক
প্রশাসনে ১৩১ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (২৫ আগস্ট) পদোন্নতির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা এজেন্স ‘র মহাপরিচালক আবু সাঈদ মো: কামরুজ্জামানও পদন্নতি পেয়েছেন।
রবিবার তিনি জনপ্রশাসনে যোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন। আর এর ফলে ওই সংস্থায় এখন বাকি থাকলো সাকুল্যে দুই জন পরিচালক। এদের একজন ফারজানা আফরোজ, মোহাম্মাদ ইয়াহিয়া। এই দুই জন পরিচালক নিয়েই এতোদিন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন আবু সাঈদ। নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও সাইবার ক্রাইম প্রতিরোধ নিয়ে সচেতনতা গড়ে তুলতে তিনি বেশ সোচ্চার ছিলেন।
এদিকে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নিয়ে প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা হলো ৫২৪ জন। যদিও অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা এর অর্ধেক। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের অনেকেই গত আওয়ামী লীগের সরকারের আমলে বঞ্চিত হয়েছেন।
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।
পরবর্তীসময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লিয়েন বা স্টাডি লিভে থাকা সত্ত্বেও প্রজ্ঞাপনের কোনো কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত হলে তিনি যোগদান না করে কর্তৃপক্ষকে অবহিত করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা তাদের যোগদানপত্র ই-মেইলে ([email protected]) পাঠাতে পারবেন।







